Hafizur Rahman
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূঞাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির

খায়রুল খন্দকার- টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎মৃত্যুর পর তাঁর মরদেহ দেশে আনা হলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার নিকরাইলে জোহরের নামাজের পর পলশিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
‎
‎এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবদুস সালাম পিন্টু এবং তাঁর ভাতিজা ধনবাড়ী-মধুপুরের সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
‎আরো উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধারা,জেলা বিএনপির সভাপতি হাসিনুর জামিল শাহীন,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
‎
‎বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বীর সন্তানকে হারিয়েছে। তাঁর কর্ম ও মুক্তিযুদ্ধের চেতনায় অবদান নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
‎
‎জানাজার আগে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রধান করা হয়। শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের মরদেহ তার নলুয়া কবরস্থানে দাফন করা হয়।
‎
‎তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপস্থিত সবাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০