​সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৯ অক্টোবর ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো, শারদীয় পূজায় সর্বোচ্চ নিরাপত্তায় আমরা প্রস্তুত: এমপি মান্নান

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এ দেশ আমার, আপনার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও আপনাদের পাশে ছিল, এখনো আছে। সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো; এবারের পূজায় তাদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই সমাজ বা উৎসবে কোনো বৈষম্যের স্থান নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে শারদীয় দুর্গাপূজার আনন্দ উপভোগ করব।

​উক্ত সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। সকলেই পূজার সময় মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলামের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

​আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া এবং সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০