ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা মহানবমী, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ার জেলার ৯ উপজেলাগুলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মঙ্গলবার মহানবমী। দেবীর আরাধনা, পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপে কাটছে উৎসবের দিন। তবে নবমীর পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে দেবী দুর্গার বিদায়ের পালা। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
মহানবমী দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ একটি তিথি। এদিন ভক্তরা দেবীর উদ্দেশে পূজা নিবেদন, অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ করেন। বিভিন্ন পূজামণ্ডপে মহাআরতি, নবমী হোমসহ নানা ধর্মীয় আচার পালিত হয়। প্রচলিত রীতি অনুযায়ী, কোথাও কোথাও দেবীর পূজায় ১০৮টি নীলপদ্ম নিবেদনের আয়োজনও থাকে।

উৎসবের এই দিনে ভক্তদের মধ্যে যেমন আনন্দ-উচ্ছ্বাস থাকে, তেমনি ঘনিয়ে আসে বিদায়ের আবহ। কয়েক দিনের পূজা, প্রার্থনা ও মিলনমেলার পর দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয় মণ্ডপে মণ্ডপে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

(সন্ধিপূজার রয়েছে বিশেষ তাৎপর্য)

দুর্গাপূজার আচার-অনুষ্ঠানে সন্ধিপূজার বিশেষ গুরুত্ব রয়েছে। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিটের মধ্যবর্তী সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এই সময়ে দেবী চামুণ্ডার আরাধনায় সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। প্রচলিত প্রথা অনুসারে, এ পূজায় ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয়।

হিন্দুশাস্ত্রের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা চণ্ড, মুণ্ড ও রক্তবীজসহ অসুরদের বিরুদ্ধে যুদ্ধে রুদ্ররূপ ধারণ করেন। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দুর্গাপূজার বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হয়।

(কাল বিজয়া দশমী)

গত শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছিল এবারের শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমী ও মহাষ্টমীর আনুষ্ঠানিকতা পেরিয়ে আজ মহানবমীতে দেবীর আরাধনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভক্তরা। আগামীকাল বিজয়া দশমীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্ভুক্ত নদ-নদী তিতাস, মেঘনা নদীগুলোতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পূজা শেষে দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন। দেবীর বিদায়ের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোতে নেমে আসবে বিষাদের আবহ। একই সঙ্গে ভক্তরা আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষায় দিন গুনবেন।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০