এবং ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-১৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করলেন ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ রাজধানীর মোহাম্মদপুর,শ্যামলী,আগারগাঁও এলাকার  বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ববি হাজ্জাজ বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। তিনি বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যার সমাধানে জনপ্রতিনিধি হিসেবে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার যেকোনো সমস্যা সরাসরি তাঁকে জানানোর জন্য তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

 

এ সময় স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সমস্যা নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে ববি হাজ্জাজ বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কাজ করছে। সংশ্লিষ্ট এলাকায় একাধিকবার পরিদর্শন ও মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। এলাকাটির গ্যাসসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু উপাসনার স্থান নয়, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিশু-কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা, নৈতিকতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজ নিজ এলাকার প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে সবাইকে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০