এবং ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে এই চূড়ান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। মূলত চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও মূল্যায়নের অগ্রগতির ওপর ভিত্তি করেই ফল প্রকাশের এই সম্ভাব্য সময়সীমা চূড়ান্ত করা হচ্ছে।

লক্ষ্যমাত্রার আগেই ফল প্রকাশের সম্ভাবনা:

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পূর্বে ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে শিক্ষকদের আন্তরিকতায় উত্তরপত্র মূল্যায়নের কাজ নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত শেষ হওয়ায় আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কোনো অপ্রত্যাশিত সংকট বা বিশেষ পরিস্থিতি তৈরি না হলে এই সময়ের মধ্যেই এইচএসসির চূড়ান্ত ফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, গত ২ জুলাই ২০২৬ থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী এতে অংশ নেন এবং সাধারণ পরীক্ষাগুলো ৮ আগস্ট শেষ হয়। তবে ভয়াবহ বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

ফলাফল জানার সহজ নিয়মাবলী

১. অনলাইন সমন্বিত ওয়েবসাইটের মাধ্যমে:

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে ‘Result’ অপশনে যাবেন। সেখানে পরীক্ষার নাম (HSC/Alim), বছর (2026), নিজস্ব শিক্ষা বোর্ড, সঠিক রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই ফলাফল দেখা যাবে এবং মার্কশিট ডাউনলোড করা যাবে।

২. মোবাইল ফোনে এসএমএসের (SMS) মাধ্যমে:

যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং তা পাঠাতে হবে 16222 নম্বরে।

  • উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য লিখুন — HSC DHA 123456 2026 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। উত্তরসূচক এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০