admin

সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি’র শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ বাক্য পাঠ করান। আজ (বুধবার) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ-সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল…

Read More

জোর করে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছিল, তারা পদত্যাগী নয়—দাবি মমেক ছাত্রদলের

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্রলীগের ১১ জন নেতা-কর্মীর নাম থাকার অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সংগঠনটি। ছাত্রদলের দাবি, অভিযুক্তরা কেউই স্বেচ্ছায় ছাত্রলীগে যোগ দেননি; বরং হলে আবাসন সুবিধা পাওয়ার জন্য তৎকালীন ছাত্রলীগ তাঁদের নাম বাধ্যতামূলকভাবে তালিকায় ঢুকিয়ে দিয়েছিল। গত ১ মে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ৫১ সদস্যের…

Read More

জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা

আজ ৬ মে, বুধবার, জাপানের হিরোশিমা শহরে অবস্থিত পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে জাপানের হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এর তিন দিন পর, ৯ আগস্ট, নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’…

Read More

রাজশাহীতে হামের সংক্রমণ বৃদ্ধি: রামেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে…

Read More

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মানববন্ধন, সভাপতিসহ গ্রেপ্তার ২

নেত্রকোনা জেলা শহরে ভোররাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে কর্মসূচি শেষ করে ফেরার পথে পৌর শহরের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব এবং সংগঠনের কর্মী সাব্বির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর…

Read More

আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে স্বর্ণ ও রুপার নতুন দাম: বাজুস

টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। আজ বুধবার (৬ মে) সকাল ১০টা থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো…

Read More

৫ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত

রংপুর ও সিলেটসহ দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ দুপুর ১টার মধ্যে…

Read More

সহিংসতায় ধুঁকছে পশ্চিমবঙ্গ: খুন, ভাঙচুর আর বুলডোজার রাজনীতিতে উত্তাল রাজ্য

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যজুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, গোলাগুলি, অগ্নিসংযোগ এবং খুনের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে খোদ পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। একটি বাড়ির ভেতর থেকে ছোড়া গুলি…

Read More

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সূর্যোদয়: মুখ্যমন্ত্রী কে হতে পারেন, চলছে চুলচেরা বিশ্লেষণ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সদ্যসমাপ্ত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার পর এখন অপেক্ষা শুধু শপথ গ্রহণের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তবে ‘কে হবেন মুখ্যমন্ত্রী?’—এই প্রশ্নটিই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক রহস্য। বিজেপি সাধারণত…

Read More

স্বর্ণের দাম ভরিতে ২,১৫৮ টাকা কমালো বাজুস; আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। আজ বুধবার (৬ মে) সকাল থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের সর্বশেষ সমন্বয় অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম…

Read More