পটুয়াখালীতে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও ভাঙচুর; অভিযুক্ত মৎস্যজীবী দল নেতারা
পটুয়াখালী জেলা পুলিশের মালিকানাধীন মার্কেটে ‘বৈশাখী চাঁদা’ না পেয়ে এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সদর থানাসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ব্যবসায়ী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যবসায়ী খোকন মল্লিক জানান,…
