admin

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা মামলা: অস্ত্র ব্যবসায়ী হেলাল ৩ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মো. মাজেদুল হক হেলালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।…

Read More

বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার; সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আন্তর্জাতিক অংশীজনদের কাছে বাংলাদেশের জন্য দুই বিলিয়ন (২০০ কোটি) ডলারের বিশেষ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সংসদ সচিবালয়ের দপ্তর থেকে ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি’ (এজেক) প্লাসের এক অনলাইন সম্মেলনে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পরিচালনায় এই ভার্চুয়াল…

Read More

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – ⁠হজ টিমের সদস্যদের প্রতি ধর্মমন্ত্রী

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য হজ টিমের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে।…

Read More

কুষ্টিয়ায় হঠাৎ জ্বালানি সংকট; তেল না পেয়ে চালকদের ক্ষোভ ও ভোগান্তি

কুষ্টিয়ায় হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে জেলা শহরসহ আশপাশের সব ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন হালকা যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে তেল নিতে ভিড় জমান চালকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেককে খালি হাতে ফিরতে…

Read More

শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু; জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা

শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ৬ দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মারা যাওয়া শিশু জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার…

Read More

মার্কিন রণতরীর মুখে পিছু হটলো ৮টি ইরানি তেলবাহী জাহাজ; হরমুজে অবরোধ আরও জোরদার

আরব সাগরে যুক্তরাষ্ট্রের জারি করা নৌ অবরোধের দ্বিতীয় দিনে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন নৌবাহিনী। বুধবার (১৫ এপ্রিল) সকালে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের চেষ্টাকালে ইরানের অন্তত আটটি তেলবাহী ট্যাংকারকে গতিরোধ করে পুনরায় ফিরে যেতে বাধ্য করা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে ইরানের বন্দর থেকে ছেড়ে আসা…

Read More

মাঠে ফিরেই গোল, তবে সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় শিরোনামে নেইমার

ব্রাজিল জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা নেইমার জুনিয়র বুধবার (১৫ এপ্রিল) কোপা সুদামেরিকানার ম্যাচে দেপোর্তিবো রিকোলেতার বিপক্ষে নিজের সামর্থ্যের জানান দিলেও জড়িয়েছেন বিতর্কে। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে গোল করেও দলকে জয় এনে দিতে না পারায় দর্শকদের দুয়োর মুখে পড়েন তিনি, যার জবাবে সমর্থকদের সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় লিপ্ত হন এই ফরোয়ার্ড। সাম্প্রতিক ইনজুরি কাটিয়ে ফেরার পর…

Read More

৩৬ ঘণ্টার কমান্ডো অভিযানে অচল ইরানের সমুদ্রবন্দর; মার্কিন অবরোধ ‘পুরোপুরি কার্যকর’

ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, অবরোধ শুরু হওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী ইরানের ভেতরে ও বাইরে সব ধরনের সামুদ্রিক বাণিজ্য স্তব্ধ করে দিতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে…

Read More

ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত; আগামীকাল থেকে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের ছয়টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বাড়ায় তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর…

Read More

জামালপুরে কারাবন্দি অবস্থায় জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

জামালপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় জিয়াউল হক জিয়া (৬২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক)…

Read More