admin

৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা; ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভার

৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনরায় পালন এবং দিনটিতে সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ৬ জুলাইকে ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, প্রতি বছর ৭ নভেম্বর…

Read More

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন- দেশের ক্রীড়া উন্নয়নে নতুন অধ্যায়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গতকাল (১৫ এপ্রিল ২০২৬) বাংলাদেশ আর্মি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি-এর ‘সবার জন্য ক্রীড়া’ এই অন্তর্ভুক্তিমূলক ও সুদূরপ্রসারী বিশেষ পরিকল্পনাকে সামনে রেখে দেশের ক্রীড়া উন্নয়নে কার্যকর অবদান রাখার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় একটি…

Read More

হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি: বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শন

হজ ফ্লাইট-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের লক্ষ্যে কাল রাত ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিকট বিস্তারিত উপস্থাপন করেন। মন্ত্রী…

Read More

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এই লাইসেন্স প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখন কেন্দ্রটির প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ…

Read More

স্বাধীনতা পুরস্কার ২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশের জন্মযুদ্ধে বীর শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন,পঙ্গু হয়েছেন, সেই সকল আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সাহসী ভূমিকা এখনো বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য প্রেরণা।১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪…

Read More

বিচারের দীর্ঘসূত্রতা কাটাতে ৮৭১টি নতুন আদালত ও ২৩২ বিচারকের পদ সৃষ্টি: আইনমন্ত্রী

দেশের আদালতগুলোতে ঝুলে থাকা ৪০ লাখেরও বেশি মামলার জট কমাতে এবং বিচারপ্রক্রিয়াকে গতিশীল করতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের অধস্তন…

Read More

শুক্রবার হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী; প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করবেন তিনি। আজ বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজের প্রথম উদ্বোধনী…

Read More

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে জনাব জাকারিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে জনাব জাকারিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা। জনাব জাকারিয়া ৩০ মার্চ ২০২৬ তারিখে সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১২ এপ্রিল…

Read More

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; আরও ১০ হাজার সেনাসদস্য পাঠাচ্ছে ওয়াশিংটন

ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ আরও জোরদার করতে মধ্যপ্রাচ্যে নতুন করে ১০ হাজারের বেশি সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ‘ওয়াশিংটন পোস্ট’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগনের এই পদক্ষেপ অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ…

Read More

বিশ্ব দরবারে বাংলাদেশের প্রার্থিতার প্রচার: আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য পঞ্চম ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে’ (ADF) অংশ নিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। সফরকালে ফোরামের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান ও গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে…

Read More