সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: সাংস্কৃতিক বিনিময় ও ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা বৃদ্ধির প্রত্যয়
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত H.E. Antonio Alessandro আজ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরীর সাথে তাঁর অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে সাংস্কৃতিক আদান-প্রদান এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সাক্ষাৎকালে ১৯৯১ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সাংস্কৃতিক চুক্তির কথা স্মরণ করে…
