ঝিনাইদহে মিলনায়তনের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবকে গ্রেপ্তার করল পুলিশ
ঝিনাইদহে ছাত্রদলের এক নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের’ অন্যতম সংগঠক তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৪ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা মামলায় এই…
