২০২৬ ফুটবল বিশ্বকাপ: বৈষম্য, আকাশছোঁয়া খরচ আর কড়া ভিসানীতিতে ফিকে হচ্ছে সাধারণ সমর্থকদের স্বপ্ন
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব, যেখানে ভাষা, সংস্কৃতি আর সীমান্তের দেয়াল ভেঙে কোটি মানুষ এক হয়ে যায় একই আবেগে। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে সেই চেনা উন্মাদনার আড়ালে এবার দানা বাঁধছে এক নতুন ও নজিরবিহীন বিতর্ক। ক্রীড়া বিশ্লেষক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চোখে, নানা জটিলতার কারণে এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে…
