Hafizur Rahman
৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় ঢাকায় সার্জারি, অপারেশনের পর মৃত্যু

লিঙ্গ পরিবর্তনের লক্ষ্যে হরমোন থেরাপি গ্রহণ ও পরবর্তীতে স্তন অস্ত্রোপচার (Mastectomy) করাতে গিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোজি আক্তার লিজা (৩১) নামের এক তরুণীর করুণ মৃত্যু হয়েছে। অস্ত্রোপচারের মাত্র কয়েক ঘণ্টার মাথায় তাঁর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষের নানা অনিয়ম ও ভুয়া তথ্যে ভর্তি করানোর গুরুতর অভিযোগ উঠেছে।

মৃত লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, লিজা বেশ কিছু দিন ধরে নারী থেকে পুরুষে রূপান্তরিত হতে ঢাকায় হরমোন চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে স্তন অপসারণ বা টপ-সার্জারির জন্য লিজার ইচ্ছানুযায়ী তাঁর মা-বাবা ও বোন দেড় লাখ টাকা সংগ্রহ করে দেন। সেই টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর তাঁকে ঢাকার গ্রিন রোডে অবস্থিত ‘ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে’ ভর্তি করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালটিতে তাঁর স্তন অপসারণ অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু অপারেশনের কয়েক ঘণ্টা পর রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে লিজার রহস্যজনক মৃত্যু ঘটে।

হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদে দেখা যায়, লিজাকে হাসপাতালে ‘সরফরাজ’ নামে এবং ‘পুরুষ’ লিঙ্গ হিসেবে ভর্তি ও নথিভুক্ত করা হয়েছিল। হাসপাতালে একজন নারীকে অন্য পরিচয়ে ভর্তি নেওয়া এবং পরবর্তীতে মৃত্যুর ঘটনায় চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের ডেথ সার্টিফিকেটে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে লিমন নামে এক ব্যক্তি নিজেকে অ্যাডমিন পরিচয় দিয়ে জিএমের সাথে যোগাযোগের পরামর্শ দেন। পরবর্তীতে হাসপাতালের জিএম বিশ্বজিত বৈদ্যের কাছে পুরো বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সুনির্দিষ্ট কোনো জবাব না দিয়ে কৌশলে দায় এড়ানোর চেষ্টা করেন এবং যে ডাক্তারের অধীনে রোগী ভর্তি ছিলেন তাঁর সাথে কথা বলতে বলেন।

ঘটনার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক মাহমুদুল হাসানের ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তাঁর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মৃত লিজার মা ফজিলা বেগম বুকফাটা আর্তনাদ করে বলেন, “আমার মেয়েকে জোর করে দুবার বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কোথাও সে সংসার করতে পারেনি। পুরুষদের সাথে সংসার করার কোনো মনমানসিকতাই তার ছিল না। সে নিজের ইচ্ছাতেই এই পরিবর্তন চাচ্ছিল।”

ঢাকায় ভুয়া পরিচয়ে ভর্তি নেওয়া, চিকিৎসার নামে অবহেলা এবং লিজার অকাল মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০