১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ, গুম, ভূমি দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার, অপহরণ এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখ ১২৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ১২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আয়েশা আক্তার রিনা (৩৮), পিতাঃ মোঃ বাবুল মিয়া, সাং-আমগ্রাম, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য (হেরোইন) দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে নিজ হেফাজতে রেখে ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি মামলা রয়েছে। সে অবৈধ মাদকদ্রব্য (হেরোইন) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় অপরাধ করেছে।
৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/কে
মন্তব্য করুন