Hafizur Rahman
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- রাষ্ট্রপতি

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান। অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর আগে রোববার ঠাকুরগাঁওয়ে পৌঁছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মা-বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে যোগ দেন নাগরিক সংবর্ধনায়।

সেখানে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগের কথা জানান তিনি।

কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করতে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তরুণদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়; আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সাজানো হয়েছে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে রাষ্ট্রপতির চলাচলের পথ ও অনুষ্ঠানস্থল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০