Hafizur Rahman
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিরন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাজিরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মিরন।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর খোঁজখবর নিতে পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

​ঘটনাস্থল পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম মিরন অগ্নিকাণ্ডে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে ঘর পুনর্নির্মাণের জন্য ৩ বান করে টিন বিতরণ করেন। পাশাপাশি বাকি ২টি পরিবারকে নগদ অর্থ এবং ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের প্রতিটিকে খাদ্য সহায়তা হিসেবে চাল প্রদান করেন।

​ত্রাণ বিতরণকালে জাহাঙ্গীর আলম মিরন বলেন, “দুঃসময়ে দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। অগ্নিকাণ্ডে পরিবারগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। মানুষের বিপদে পাশে থাকার এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​এ সময় এলাকার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, জাহাঙ্গীর আলম মিরন বাংলাদেশ মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেনের বার্সেলোনা, শান্তা কোলোমা শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০