Hafizur Rahman
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাসানচরে সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর দ্বীপে ১০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)।

একই চুক্তির আওতায় ১৬ মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার চীনের সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (পিএসডিসি) সমন্বয়ে গঠিত সুহুয়া-পিএসডিসির সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাবিউবোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চুক্তির মোট ব্যয় ধরা হয়েছে ১৬৭ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৮৫৫ টাকা। এর মধ্যে রয়েছে ৯০ লাখ ৪৯ হাজার ৫০০ মার্কিন ডলার বিদেশি মুদ্রায় এবং ৫৬ কোটি ৮৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা স্থানীয় মুদ্রায়। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ১৮ মাস।

বাবিউবোর ‘ইলেক্ট্রিফিকেশন অ্যাট ভাসানচর অব নোয়াখালী ডিস্ট্রিক্ট’ প্রকল্পের আওতায় ভাসানচরে এটি বাস্তবায়ন করা হচ্ছে। চুক্তিতে বাবিউবোর পক্ষে বোর্ড সচিব (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা সুলতানা এবং সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপক জিয়াং রুইহুয়া স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতার বাইরে থাকা ভাসানচরে প্রকল্পটি একটি অফ-গ্রিড হাইব্রিড বিদ্যুৎ ব্যবস্থা হিসেবে বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় স্থাপিতব্য ১৬ মেগাওয়াট-আওয়ার বিইএসএস দেশের অন্যতম বৃহৎ ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এতে ব্যাটারি ব্যাকআপ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্থাপন করা হবে।

উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাসানচরে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরতা কমবে এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটবে।

এতে ভাসানচরে বসবাসরত জনগোষ্ঠী এবং সেখানে কার্যক্রম পরিচালনাকারী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার জন্য নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি দ্বীপটির দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০