Hafizur Rahman
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-ব্রাজিল ম্যাচে থাকছেন না জোয়াও পেদ্রো

ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচের আগে ব্রাজিল দলে এসেছে পরিবর্তন। চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ফ্লুমিনেন্সের মিডফিল্ডার মার্টিনেল্লি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। তবে জোয়াও পেদ্রোর চোটের ধরন বা গুরুতরতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি মৌসুমে চেলসির হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন জোয়াও পেদ্রো। ছয় ম্যাচে তিন গোল করে আগস্ট মাসের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

গত সপ্তাহে হালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এই ফরোয়ার্ড। ওই ম্যাচে একটি গোলও করেন তিনি। এর পরপরই জাতীয় দল থেকে তার ছিটকে যাওয়ার খবর আসে। চেলসির পক্ষ থেকেও তার চোট সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জোয়াও পেদ্রোর অনুপস্থিতিতে কলকাতায় ব্রাজিলের বিপক্ষে তাকে দেখার সুযোগ হারাল ভারতীয় সমর্থকরা। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচটি। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জোয়াও পেদ্রোর পরিবর্তে ফ্লুমিনেন্সের মিডফিল্ডার মার্টিনেল্লিকে দলে অন্তর্ভুক্ত করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর প্রস্তুতিতে এখন দলের সঙ্গে থাকবেন তিনি।

ব্রাজিলের জাতীয় দলে জোয়াও পেদ্রোর অন্তর্ভুক্তি নিয়েও আগে আলোচনা ছিল। ২০২৬ বিশ্বকাপের দলে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে চেলসির হয়ে ভালো পারফরম্যান্সের পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন সেই আলোচনা আরও বাড়িয়ে দেয়। তবে চোটের কারণে এবার আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঠে দেখা যাবে না তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০