Hafizur Rahman
২০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামা প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন

৯ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি রোজ শনিবার। লামা বাজারের আরামবাগ রেস্টুরেন্টের দ্বিতীয় তলার হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লামায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি., সহ-সভাপতি মোঃ নুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মোঃ ওবাইদুল্লাহ এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ শামসুদ্দোহা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য প্রেস ক্লাবের ইতিহাস ও প্রেক্ষাপট: আশির দশকে লামা ও আলীকদমে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘লামা-আলীকদম প্রেস ক্লাব’ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আলীকদমে পৃথক প্রেস ক্লাব গঠিত হলে এর নাম পরিবর্তন করে ‘লামা প্রেস ক্লাব’ রাখা হয়।রাজনৈতিক প্রভাব ও বঞ্চনা: বিগত সরকারের সময়ে প্রেস ক্লাবটি একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ ও ফ্যাসিস্ট বাহিনীর মাধ্যমে কুক্ষিগত ছিল বলে অভিযোগ করা হয়। দীর্ঘদিন ধরে সদস্যপদ উন্মুক্ত না রাখায় এবং সরকারি-বেসরকারি অনুদানের বেপরোয়া ব্যবহার ও অনিয়মের কারণে অনেক প্রকৃত ও যোগ্য সাংবাদিক সদস্যপদ থেকে বঞ্চিত হয়েছেন।

নতুন কমিটির অগ্রাধিকার: লামায় কর্মরত সব যোগ্য সংবাদকর্মীকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সংগঠনটিকে একটি পেশাদার ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা নবগঠিত কমিটির প্রধান অগ্রাধিকার। শান্তিপূর্ণ আন্দোলন ও দাবি, গত ১৮ সেপ্টেম্বর ফ্যাসিস্টমুক্ত লামা প্রেস ক্লাব গঠনের দাবিতে উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন ও ১৯ সেপ্টেম্বর সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। প্রশাসনকে দ্রুত ‘ক্যাঙ্গারো কমিটি’র কবল থেকে প্রেস ক্লাবকে মুক্ত করে গণতান্ত্রিক উপায়ে হিসাব-নিকাশ ও অনুদানের সঠিক ব্যবস্থাপনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ: সংবাদ সম্মেলনে কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ করিম এল এল বি. সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আমিনুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি হিসেবে মোঃ নুরুল আলম ও আদহাম বিন ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন বলে জানানো হয়। কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, আলীকদম জোন, লামা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার পথে না গিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০