Hafizur Rahman
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমবায় সমিতিতে তথ্য চেয়ে অবরুদ্ধ দুই সাংবাদিক, উদ্ধার প্রশাসনের

দিনাজপুরের কাহারোলে তথ্য অধিকার আইন অনুযায়ী লিখিত তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অফিসে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক সমবায় সমিতির ব্যবস্থাপকের বিরুদ্ধে। দীর্ঘ সময় পর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে পুলিশ ও প্রশাসনের সহায়তায় ওই সাংবাদিকদের উদ্ধার করা হয়।
​২৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ টায় কাহারোল উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত ‘অগ্রণী কৃষি সমবায় সমিতি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক আমার সংবাদ ও দ্য বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন-এর স্টাফ রিপোর্টার মো. রশিদুল ইসলাম এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার কাহারোল উপজেলা প্রতিনিধি সুকুমার রায়।
​
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবাদিক মো. রশিদুল ইসলাম ও সুকুমার রায় তথ্য অধিকার আইন-২০০৯ এর ‘ক’ ফরম পূরণের মাধ্যমে অগ্রণী কৃষি সমবায় সমিতির বিভিন্ন অনিয়ম ও কার্যক্রমের তথ্য চেয়ে লিখিত আবেদন করতে যান। বিষয়টি উপজেলা সমবায় কর্মকর্তা মো. সারোয়ার মুর্শেদকে লিখিতভাবে অবহিত করার পর তারা সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায়ের নিকট তথ্য আবেদন নিয়ে হাজির হন।
​আবেদনপত্র গ্রহণ না করে সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায় হঠাৎ চড়াও হন এবং অফিসের প্রধান দরজা ভেতর থেকে আটকে দেন। এ সময় তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, “হাজার হাজার টাকা উপজেলা সমবায় কর্মকর্তাকে দিয়ে আমি ব্যবসা করি। আপনাদের কেন তথ্য দেব? আবেদন গ্রহণও করব না, আপনাদের দেখে নেওয়ার ব্যবস্থাও করছি।”
​প্রশাসনের পদক্ষেপ:
অফিসের ভেতরে অবরুদ্ধ থাকা অবস্থায় সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোখলেদা খাতুন মীমকে মুঠোফোনে অবহিত করেন। পরে ইউএনও’র দ্রুত হস্তক্ষেপে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ দুই সাংবাদিককে নিরাপদে উদ্ধার করে।
​এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্বাধীন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের এভাবে হেনস্থা ও তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টির তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০