Hafizur Rahman
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

​
বাগেরহাটের কচুয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ও সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেস্ট বিতরণ এবং আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৮ সেপ্টেম্বর) কচুয়া আলিম মাদ্রাসা এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শেখ এনামুল কবিরের সভাপতিত্বে এবং এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শিকদার শহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কচুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কচুয়া মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।

​এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা মাসুম বিল্লাহ, সাবেক শিক্ষার্থী ও এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ মহিদুল ইসলাম সেখ এবং মোহাম্মদ নূর মোহাম্মদ। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়মকানুন তুলে ধরেন।

​অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে তাদের সংবর্ধনা, ক্রেস্ট এবং আইডি কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০