abongtv
৬ অক্টোবর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

জেলা ডেস্কঃ খুলনার খানজাহান আলী থানায় করা একটি মামলায় স্থানীয় পত্রিকা দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ তারেককে না পেয়ে তার ১৬ বছর বয়সি ছেলেকে থানায় নিয়ে গেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহরের গিলাতলা দক্ষিণপাড়ায় বাসা থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সিয়ামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে সমাজসেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিবারের অভিযোগ, ছেলেকে শারীরিক নির্যাতনের পাশাপাশি তার স্ত্রী ও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ। শিশুটি কোনো মামলার আসামি নয়। তারপরও তাকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়। থানায় অবস্থানকালে তার বাবার নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। এরপর স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তৎপর হলে প্রায় প্রায় পাঁচ ঘণ্টা পর শিশুটিকে সমাজসেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

সাংবাদিক সাইফুল্লাহ তারেক অভিযোগ করেন, মাদক কারবারি শাবানার নিকটাত্মীয় কসাই আরমান শেখ হঠাৎ করে গফ্ফার ফুড মোড়ে গরু জবাই করে বিক্রি শুরু করে। এতে পরিবেশ দূষিত হচ্ছিল। গফ্ফার ফুড মোড় দোকান মালিক সমিতির সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমিসহ চারজনের নামে ষড়যন্ত্রমূলক মামলা করেন। থানার ওসি কোনো তদন্ত ও যাচাই-বাছাই ছাড়াই অতিউৎসাহী হয়ে মামলাটি রেকর্ড করেন।

তিনি বলেন, শাবানা নামে এক স্থানীয় নারী মাদক কারবারের সঙ্গে জড়িত। মাংস বিক্রেতা আরমান ওই নারীর আত্মীয়। মাদকবিরোধী কর্মকাণ্ডের জন্য শাবানা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। এ কারণে ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিষয়ে খুলনা শিশু সুরক্ষা জোটের সভাপতি শামিমা সুলতানা শিলু জানান, সাংবাদিক সাইফুল্লাহ তারেকের শিশু সন্তানকে আটকের তীব্র নিন্দা জানাই। বাবার দায় শিশু নেবে কেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

খানজাহান আলী থানার ওসি আবুল বাশার শিশুকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে বলেন, শিশুটি সরকারি কাজে বাধা দিয়েছে। পুলিশকে গালাগাল করেছে। তাই তাকে ধরে আনা হয়েছিল। পরে তাকে সমাজসেবা অধিদপ্তরের জেলা প্রবেশন কার্যালয়ের মাধ্যমে ৬ মাসের প্রবেশন দিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এদিকে সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা এবং তার শিশু সন্তানকে আটক করে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানে নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

১

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

২

৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

৩

রান্না করা ভাতটুকুও পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১টি পরিবার

৪

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

৫

সোনারগাঁও পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭জন আটক

৬

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১০৫ পিস ট্যাপেন্ডাটলসহ দুইজন গ্রেপ্তার

৭

পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই: রাশেদ খান

৯

আর্জেন্টিনার ক্যাম্পে শেষ বারের মতো মেসি

১০

রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

১১

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযানে নারী পুরুষসহ ২৭ জন আটক

১২

মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

১৩

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

১৪

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে

১৬

গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা

১৭

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

১৮

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

২০