abongtv
৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ক্যাম্পে শেষ বারের মতো মেসি

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার জার্সিতে মঙ্গলবার শেষবার মাঠে নামছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ বেনিন। ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হওয়ার কথা। এই প্রীতি ম্যাচের আগে শেষ বারের মতো আর্জেন্টাইন ক্যাম্পে পা রেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ম্যাচের আগে আর্জেন্টিনা জাতীয় দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দিয়েছে। ছবিটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এতে দেখা যায়, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কেন্দ্রে পৌঁছাচ্ছেন মেসি।

দুই দশকেরও বেশি সময় দেশের জন্য খেলেছেন মেসি। বয়স এখন ৩৯ বছর। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে শেষবারের মতো আলবিসেলেস্তে জার্সি গায়ে নামবেন তিনি। এরপর অধিনায়কের বাহু বন্ধনী চিরতরে ছেড়ে দেবেন।

মেসির বিদায়ী ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকবেন ৮৫ হাজার দর্শক। ২০২২ সালে কাতার বিশ্বকাপে যাদের সঙ্গে তিনি শিরোপা জিতেছিলেন, তাদের অনেকেও থাকবেন। সঙ্গে থাকবে দলের উঠতি প্রজন্মের ফুটবলাররাও।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে আছে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। গোল করিয়েছেন রেকর্ড ৬৮টি।

আড়াই মাস আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরেছিল আর্জেন্টিনা। নিউ জার্সিতে হওয়া সেই ম্যাচ ছিল উত্তেজনায় ভরা। ম্যাচে মেসি তেমন প্রভাব ফেলতে পারেননি। কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন তিনি।

আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তখন তিনি লেখেন, ‘আমি নিজের সবটুকু দিয়েছি; আমার আর কিছু দেওয়ার নেই, আর তা ছাড়া অনেক দারুণ তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা সুযোগ পাওয়ার যোগ্য।’

ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি আছে ২০২৮ সাল পর্যন্ত। তবে দুই মাস আগে তার বাবা জর্জে মারা গেছেন। এরপর মেসি জানিয়েছেন, প্রত্যাশার আগেই তিনি পুরোপুরি বুট জোড়া তুলে রাখতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১০৫ পিস ট্যাপেন্ডাটলসহ দুইজন গ্রেপ্তার

১

পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই: রাশেদ খান

৩

আর্জেন্টিনার ক্যাম্পে শেষ বারের মতো মেসি

৪

রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

৫

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযানে নারী পুরুষসহ ২৭ জন আটক

৬

মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

৭

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

৮

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৯

জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে

১০

গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা

১১

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

১২

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

১৪

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

১৫

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

১৬

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

১৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

১৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

২০