২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবারকে পেনশনের আওতায় আনার মেগা প্ল্যান
দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থাকে বেগবান করতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে আগামী ২০৩০ সালের মধ্যে দেশের অন্তত ৪ কোটি পরিবারের প্রতিটিতে একজন করে সদস্যকে এই স্কিমের আওতায় আনার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সর্বজনীন পেনশন…
