মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির রূপকথার জয়
আমেরিকান মেজর লিগ সকারে (MLS) লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আরও একটি রোমাঞ্চকর জয় পেল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার সকালে এফসি সিনসিনাতির বিপক্ষে ৫-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সিনসিনাতির ঘরের মাঠে ম্যাচের ২৪তম মিনিটে লিড এনে দেন…
