মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক ঘোষিত দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা প্রদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভাটি মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সভাপতিত্বে আজ ২৯ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ১০.০০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
