Hafizur Rahman
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারের বিরুলিয়া ইউপি সচিব মোজাম্মেলের বিরুদ্ধে দুর্নীতি ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
​স্থানীয় সূত্রে জানা যায়, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ এবং বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্রসহ ইউনিয়ন পরিষদের যেকোনো সেবা নিতে গেলে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা না দিলে সেবাগ্রহীতাদের ফাইল আটকে রাখা হয় এবং নানা অজুহাতে দিনের পর দিন ঘুরিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঠিকমতো কোনো সেবা পাচ্ছি না। সরকারি নির্ধারিত ফি ছাড়াও তার বাইরে বাড়তি টাকা গুনতে হয়। সপ্তাহের পর মাস ইউপি অফিসে ঘুরেও সঠিক সময়ে সেবা পাওয়া যায় না।”
​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরও জানান, ইউনিয়ন পরিষদ মূলত মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার মূল কেন্দ্র। কিন্তু সেখানে যদি সেবাগ্রহীতাদের জিম্মি করে এমন প্রকাশ্য বাণিজ্য চলে, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে এহেন দুর্নীতির হাত থেকে মুক্তি চান।
​এ বিষয়ে অভিযুক্ত ইউপি সচিব মোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র জরুরি হস্তক্ষেপ ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০