Hafizur Rahman
৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭

পাবনার ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে এবং পাবনার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই নুর মোহাম্মদ, এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এএসআই শাহানুর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, সিআর মামলা নং-৫৬/২৪ (ফরিদপুর)-এর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি শামসুল প্রামাণিক, পিতা—মো. ইন্তাজ প্রামাণিক, সাং—মাদারজানীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া সামারী ট্রায়ালের জন্য মাদক সেবনের অভিযোগে ১/শাহিন (৩৮), পিতা—আনজাদ প্রাং, সাং—খলিশাদহ; ২/মো. রুবেল হোসেন (৩৫) এবং ৩/মো. রুহুল আমীন (২৯), উভয়ের পিতা—মো. আলী আসগর, সাং—দিঘুলিয়া—এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় তিন আসামি১/ রাজু আহমেদ, পিতা—মো. রেজাউল; ২/মো. শফিকুল ইসলাম, পিতা—হাফিজুল ইসলাম, উভয় সাং—চিথুলিয়া এবং৩/ মো. শরীফ হোসেন, পিতা—শাহজাহান, সাং—বেড়হাউলিয়া, থানা—ফরিদপুর, জেলা—পাবনাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাতজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ফরিদপুর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০