abongtv
৫ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযানে নারী পুরুষসহ ২৭ জন আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২৭ জনের মধ্যে মাদক মামলায় ছয়জন, মাদকসেবনের অভিযোগে ১২ জন, বৈষম্যবিরোধী মামলায় দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, পুরোনো/নিয়মিত মামলায় চারজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন দেওয়ান আরজু (৫৪), বাহা উদ্দিন (৫৮), জুয়েল (২৩), রেহানা (৬০), হনুফা (৩২) ও রুবি (৪৫)। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি উপজেলার কাদিরগঞ্জ, আমবাগ ও প্রতাপেরচর এলাকায়।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১২ জন হলেন কবীর হোসেন (৪০), রাসেল মিয়া (২৩), পারভেজ হোসেন (২২), রফিকুল ইসলাম (২৩), ওবায়েদুল্লা (৪৫), আসাদুল্লাহ (৪৮), কবীর হোসেন (৩২), মোজাম্মেল (৪০), আব্দুল হালিম (৪০), ইলিয়াস (৫০), আলী হোসেন ভূঁইয়া (৬২) ও পান্না ভূঁইয়া (২৩)। তাদের সোনারগাঁসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল আমিন (৪২) এবং বৈষম্যবিরোধী মামলায় সাদিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. হুমায়ুন কবির (৪৪) ও জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি সানা উল্লাহ (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া পুরোনো মামলায় সিয়াম (১৮), রফিকুল ইসলাম, আজগর আলী (২১) ও মুন্না (৪২)কে গ্রেপ্তার করা হয়। ডাকাতির প্রস্তুতি মামলায় সাব্বির আহমেদ (২০) এবং পরোয়ানাভুক্ত আসামি বাছেদ (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের পক্ষ থেকে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১০৫ পিস ট্যাপেন্ডাটলসহ দুইজন গ্রেপ্তার

১

পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই: রাশেদ খান

৩

আর্জেন্টিনার ক্যাম্পে শেষ বারের মতো মেসি

৪

রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

৫

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযানে নারী পুরুষসহ ২৭ জন আটক

৬

মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

৭

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

৮

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৯

জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে

১০

গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা

১১

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

১২

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

১৪

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

১৫

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

১৬

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

১৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

১৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

২০