Hafizur Rahman
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে ফেসবুকে অপপ্রচার, দুইজনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে গোয়েন্দা পুলিশ

সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তানভীর আহমদ জাকির ও আব্দুস সালাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

জানা যায়, চলতি বছরের ১১ জানুয়ারি উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার জাতীয় দৈনিক ঘোষণা-এর ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফজল উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা নং ২৩/২০২৬ দায়ের করেন। আদালত কর্তৃক মামলাটির তদন্তভার পায় জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ।

দীর্ঘ তদন্ত শেষে গত ৬ জুন ২০২৬ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, মামলার বাদী ফজল উদ্দিনের অভিযোগ অনুযায়ী, বিবাদীরা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে বাদী ও মামলার সাক্ষী শাহ মোহাম্মদ আক্তারুজ্জামানের নামে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করেন। এসব পোস্টের মাধ্যমে সামাজিকভাবে তাদের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি ২০২৬ সালের ২৭ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে ছাতক উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে।

তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, সামগ্রিক তদন্তে বাদীর আনীত অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

সবশেষে তদন্তকারী কর্মকর্তার মতামতে বলা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের আলোকে তানভীর আহমেদ জাকির ও মো. আব্দুস সালামের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০