Hafizur Rahman
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালিতে বাঁধনকে হেনস্তা: পাঁচজনের পরিচয় শনাক্ত

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করার দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে ওই পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানে শনাক্ত ব্যক্তিরা ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির ফ্যাক্ট চেকিং টিম।

বাংলাফ্যাক্টের প্রতিবেদনে বলা হয়, ৭ সেপ্টেম্বর ইতালিতে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে অবস্থান করা বাঁধন তার ভাইয়ের সঙ্গে বাইরে বের হলে একদল বাংলাদেশির হেনস্তার শিকার হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বাংলাদেশ ও দেশের বাইরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

বাঁধন ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির পক্ষে এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই রাজনৈতিক অবস্থানের কারণে হামলার ঘটনাটি ঘটেছে কি না, তা নিয়ে নানা আলোচনা তৈরি হলেও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো চূড়ান্ত তদন্তের তথ্য প্রকাশিত হয়নি।

বাংলাফ্যাক্ট আরও বলেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে ঘিরে ছড়ানো তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ করছে প্রতিষ্ঠানটি।

পিআইবির ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে বাংলাফ্যাক্ট নিয়মিত বিভিন্ন দাবি, ছবি, ভিডিও ও তথ্য যাচাই করে থাকে। বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত পাঁচজনের পরিচয় সম্পর্কিত তথ্যও তাদের অনুসন্ধানের ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে।

সূত্র: বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০