পীরগাছা (রংপুর) প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট,১৫ মণ মাছ নিধনের অভিযোগ

রংপুরের পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ১৫ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
এতে অনুমান ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক সাহেব উদ্দিন।
এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে মাহামুদ জিয়ারুল ও তাঁর স্ত্রী শরিফা খাতুন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব উদ্দিনের বাড়ির পাশে ৪৪ শতক জমির ওপর একটি পুকুর রয়েছে। সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রায় চার বছর আগেও ওই পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।
সাহেব উদ্দিনের দাবি, গত ১৬ সেপ্টেম্বর রাতে মারপিট ও একইভাবে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে তিনি পীরগাছার আমলি আদালতে একটি সিআর মামলা করেন। যাহার সিআর মামলা নং- ৩৭১/২৬,মামলাটি বর্তমানে তদন্তাধীন।
মামলা করার পর থেকে অভিযুক্তরা তাঁকে পুকুরের মাছের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন।
এরই জের ধরে বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্তরা পুকুরপাড়ে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেন।
ভোরে নামাজ শেষে পুকুরের পাড়ে গিয়ে তিনি পানিতে মাছ ভাসতে দেখেন। এতে প্রায় ১৫ মণ মাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।
ঘটনার বিষয়ে ভূক্তভূগী অভিযুক্তদের বাড়িতে জানতে গেলে তাঁকে গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেন অভিযুক্তরা।
ভূক্তভূগী সাহেব উদ্দিন বলেন, ‘পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে অনেক মাছ মারা গেছে। এতে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে মাহামুদ জিয়ারুল বলেন,‘আমার বিরুদ্ধে পুকুরে গ্যাস ট্যাবলেট বা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পূর্বশত্রুতা ও আগের দুটি মামলার জেরেই আমাকে হয়রানি করতে এ অভিযোগ করা হয়েছে। মাছ মারা গেছে, তবে পুকুরের সব মাছ মারা যায়নি,কয়েকটি সিলভার কার্প মাছ মারা গেছে।’
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০