দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ কৃত ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
১০ অক্টোবর শনিবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাহানপুর গ্রামের আলমের চাতালের ধানের গোডাউন ঘরে অভিযান চালিয়ে ১৯৮ বস্তা টিএসপি সার আটক করেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা।

এসময় তারা বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনকে সংবাদ দিলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেন এবং গুদামঘর সিলগালা করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যন গোপাল দেব শর্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী।
আটককৃত সারগুলি বীরগঞ্জ উপজেলার মাহানপুর (রনপাড়া) গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক মোঃ আলমগীর হোসেন (৪০) এর।
বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম জানায়, অবৈধভাবে মজুদকৃত সারের আনুমানিক মুল্য ২ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা। জব্দকৃত সারগুলি সরকারী মুল্যে কৃষকের মাঝে বিতরণ করে বিক্রয়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
আর/কে
মন্তব্য করুন