এবং ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে গ্রেপ্তার বাবা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

দীর্ঘ দিন আত্মগোপনে থাকা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ছেলে কর্তৃক পিতাকে হত্যার বহুল আলোচিত ঘটনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আলী @মাহামকে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে এসআরবি।

১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ, গুম ও ভূমি দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার, অপহরণ এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২। এরই ধারাবাহিকতায়, এসআরবি-৩ ও এসআরবি-৪ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার সাভার বড়তলী ঝাউচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন আত্মগোপনে থাকা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ছেলে কর্তৃক পিতাকে হত্যার বহুল আলোচিত ঘটনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আলী @মাহামকে (৩২), পিতাঃ মৃত আহমদ আলী, সাং-গোপীনাথপুর মজমপাড়া, থানাঃ হরিরামপুর, জেলাঃ মানিকগঞ্জ’কে ১০/১০/২০২৬ তারিখ ১৭২০ ঘটিকায় এসআরবি-৪ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-৩।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোপীনাথপুর ইউনিয়নের মজমপুর এলাকার ভিকটিম মৃত আহমদ আলী ধৃত আসামির বাবা। ভিকটিম আহমদ আলী এর স্ত্রী বেশ কয়েক বছর পূর্বে মারা যান। ভিকটিম আহমদ আলীর ছেলে ধৃত মোহাম্মদ আলী ঢাকায় থাকতেন এবং মেয়ে বিয়ের পর স্বামীর সংসার করতেন। সেই সুবাদে ভিকটিম আহমদ আলীকে বাড়ির সকল কাজ একাই করতে হয়। এমতাবস্থায় গত ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ভিকটিম আহমদ আলী তার ছেলে ধৃত মোহাম্মদ আলীর কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইলে বাবা ও ছেলের মধ্যে বাগবিতন্ডা শুরু হয় ও ধৃত মোহাম্মদ আলী এক পর্যায়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। পরে স্থানীয়রা আহত আহম্মদ আলীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং দুপুরের দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উক্ত ঘটনায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত কর্তৃক ৩১/০৮/২০২৫ তারিখে ছেলে কর্তৃক বাবাকে হত্যার দায়ে ছেলে মোহাম্মদ আলী@মাহাম’কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে। পরবর্তীতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অধিযাচনের ভিত্তিতে এসআরবি-৩ কর্তৃক ছায়া তদন্ত শুরু করে আসামির অবস্থান শনাক্ত করে এসআরবি-৪ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০