ঝালকাঠি জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামমাত্র খালে কোটি টাকার ব্রিজ, অনিয়ম নিয়ে কথা বললে ভিডিও করে হেনস্তা সাইট ম্যানেজার অভির

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরি গ্রামে বান্দাকাটা-কৈখালী সংযোগ সড়কে একটি ছোট ও সরু নালার ওপর নির্মাণ করা হচ্ছে প্রায় কোটি টাকা ব্যয়ের একটি ব্রিজ। সরু বা নামমাত্র খালে এত বড় বাজেটের ব্রিজ নির্মাণ নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে তা ছাড়িয়ে এখন আলোচনার শীর্ষে উঠে এসেছে নির্মাণকাজে সরকারি নির্দেশিকা অমান্য করে করা চরম দুর্নীতি, অনিয়ম এবং প্রতিবাদী গ্রামবাসীকে হেনস্তার ঘটনা।

সরকারি সিডিউল ও চুক্তি অনুযায়ী ব্রিজটির নির্মাণকাজে শতভাগ লোহার (স্টিল) সাটারিং ও প্রপ্স (লোহার খুঁটি) ব্যবহার করা বাধ্যবাধকতামূলক। কিন্তু বাস্তবে দেখা গেছে চিত্র সম্পূর্ণ বিপরীত। নির্মাণকাজে মাত্র ২৫ শতাংশ লোহার খুঁটি ব্যবহার করে বাকি ৭৫ শতাংশ অংশেই দেওয়া হয়েছে মানহীন গাছের খুঁটি বা বাল্লি। একইভাবে ১০০% স্টিল সাটারিংয়ের জায়গায় প্রায় ৭০% অংশে ব্যবহার করা হয়েছে মানহীন কাঠের সাটারিং। এমন দুর্বল কাঠামোর ওপরই সম্প্রতি ব্রিজের ঢালাই সম্পন্ন হয়েছে, যার ফলে কোটি টাকার এই স্থাপনাটির স্থায়িত্ব ও নিরাপত্তা এখন চরম ঝুঁকিতে পড়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, এই একই ঠিকাদার আলহাজ্ব কালু হাওলাদার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের ওপর আরেকটি ব্রিজ নির্মাণের কাজ করছেন। সেখানেও চরম গাফিলতি ও অপরিকল্পিত নকশার প্রমাণ পাওয়া গেছে। ব্রিজটির উচ্চতা এতটাই নিচু করে নির্মাণ করা হচ্ছে যে, এর নিচ দিয়ে কোনো ধরণের নৌকা বা ট্রলার পারাপার হতে পারছে না। এর ফলে সাধারণ মানুষের জলপথের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ঠিকাদারের এমন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করতে চাইলেও প্রভাবশালী রাজনৈতিক মহলের তীব্র চাপে ও ভয়ে তা করতে পারছেন না।

স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক মহল ও ঠিকাদারি চক্রের যোগসাজশ থাকায় অনিয়মের বিরুদ্ধে কেউ সোচ্চার হতে পারছে না। সম্প্রতি সরেজমিনে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে আব্দুল লতিফ নামে এক স্থানীয় গ্রামবাসী ব্রিজের অনিয়ম ও এর ক্ষতিকর দিকগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

​ঠিক তখনই নিজেকে সাইট ম্যানেজার পরিচয় দেওয়া ‘অভি’ গোপনে নিজের মোবাইল ফোন দিয়ে ওই গ্রামবাসীর ভিডিও ধারণ করা শুরু করেন। বিষয়টি নজরে আসার পর সাংবাদিকরা তাকে গোপনে ভিডিও করার কারণ জানতে চাইলে অভি প্রকাশ্যে জানান—ঠিকাদারের নির্দেশেই সে এই ভিডিও করছে।

​পরবর্তীতে সে সাংবাদিকদেরও ভিডিও করে সংবাদ প্রকাশ না করতে চাপ সৃষ্টি ও নানাভাবে হেনস্তা করার চেষ্টা করে। এই ঘটনার পর তথ্য দেওয়া গ্রামবাসী আব্দুল লতিফ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। সাইট ম্যানেজার অভির এমন হুমকিসুলভ আচরণের ফলে ভয়ে অন্য কোনো সাধারণ মানুষ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার সাহস পাননি।

নামমাত্র খালের ওপর বিশাল ব্যয়ের ব্রিজ নির্মাণ এবং একই ঠিকাদারের বারবার এমন প্রকাশ্য অনিয়ম তদারককারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) চোখের সামনে কীভাবে ঘটছে—তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই দুর্নীতির রহস্য উদঘাটন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০