নোয়াখালী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-এর যৌথ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ১০০ টাকাসহ আজাদ মিয়া (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​ রবিবার (১১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন আঞ্চলিক সড়কে এই অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃত আজাদ মিয়া নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপুর মিলন সর্দারের বাড়ির মৃত আক্তার হোসেনের ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী সূত্রে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নোয়াখালী জেলায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে সুধারাম মডেল থানাধীন সোনাপুর-নোবিপ্রবি সড়কস্থ মৌজা ইনকাম চৌধুরীর পুল সংলগ্ন ফারুক মিয়ার বাড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যৌথ বাহিনী। এ সময় সন্দেহভাজন যানবাহন তল্লাশির অংশق হিসেবে একটি হোন্ডা এসপি মোটরসাইকেল আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা (ওজন ৯৭ গ্রাম), মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ১০০ টাকা এবং ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০