ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় লক ভেঙে বাসা থেকে দুই মোবাইল, ৫০ হাজার টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মৌড়াইল এলাকায় বাসার দরজার লক ভেঙে দুটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উত্তর মৌড়াইলের স্বপ্নীল কমিউনিটি সেন্টারের পেছনে ২০২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জিয়াউল হক ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জিয়াউল হক ভূঁইয়া ওই বাসার চারতলায় ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এর আগে তাঁর ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাসার সুকেশের ওপর রাখা ছিল। এর মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভ-জি, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। অন্য মোবাইলটির আইএমইআই নম্বর অভিযোগে উল্লেখ করা সম্ভব হয়নি।
ঘুম থেকে উঠে তিনি মোবাইল ফোন দুটি খুঁজতে গিয়ে সেগুলো যথাস্থানে পাননি। পরে ঘরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রবেশদরজার লক ভাঙা দেখতে পান। এরপর সুকেশের ড্রয়ার পরীক্ষা করে সেখানে রাখা নগদ ৫০ হাজার টাকাও খুঁজে পাননি। এতে তাঁর ধারণা হয়, বাসায় চুরির ঘটনা ঘটেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাসার সামনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আনুমানিক ২৮ থেকে ৩৫ বছর বয়সী দুই অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখা যায়। অভিযোগকারীর দাবি, তিনি ঘুমিয়ে থাকার সুযোগে ওই দুই ব্যক্তি দরজার লক ভেঙে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন দুটি ও নগদ টাকা নিয়ে যায়।
চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তদের পরিচয় শনাক্তের উদ্দেশ্যে খোঁজখবর নেওয়ার কারণে অভিযোগ দায়েরে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন ভুক্তভোগী।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের অনুরোধ জানিয়েছেন জিয়াউল হক ভূঁইয়া।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে মালামাল ও চোরদেরকে শনাক্ত করে গ্রেফতারের আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০