ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আখাউড়ায় রাধামাধব আখড়ায় চুরি: দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার মূর্তি ও পূজার সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া স্বর্ণের কানের দুল, পিতলের বিভিন্ন মূর্তি, পূজার সামগ্রীসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর এক আসামি পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে যেকোনো সময় আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে আখাউড়া থানায় মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পরপরই আখাউড়া থানা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়া প্রকাশ আকবর হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ মালদার প্রকাশ হাসিবকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার হওয়া জারু মিয়া প্রকাশ আকবর হোসেনের বাড়ি থেকে তাঁর দেখানো মতে চুরি হওয়া দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করে পুলিশ।

এ ছাড়া গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে অভিযান চালিয়ে আখাউড়া থানাধীন মসজিদপাড়ায় পলাতক আসামি তাজুল ইসলামের ভাঙারির দোকান থেকে আরও বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—রাধারানীর একটি বড় পিতলের মূর্তি, গৌর-নিতাইয়ের দুটি পিতলের মূর্তি, গোপালের একটি ছোট পিতলের মূর্তি, একটি পিতলের কাঁসি, একটি পিতলের গাছা, একটি পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, একটি তামার বাটি, ছোট-বড় দুটি তামার কোসাকুসি, একটি পিতলের প্রদীপদানি এবং শঙ্খ রাখার একটি পিতলের স্ট্যান্ড। উদ্ধার করা মালামাল জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন—আখাউড়া বড়বাজার এলাকার লাল মিয়ার ছেলে জারু মিয়া প্রকাশ আকবর হোসেন (৩০) এবং একই থানার মালদারপাড়া এলাকার নজরুল মালদারের ছেলে আকাশ মালদার প্রকাশ হাসিব (২৮)।

এ ঘটনায় পলাতক আসামি হলেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নুনিয়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে তাজুল ইসলাম (৬২)। তিনি আখাউড়া পৌরসভার মসজিদপাড়া এলাকায় নিয়াজ ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আখাউড়া থানায় দায়ের করা মামলা নম্বর ১০, তারিখ ১২ অক্টোবর ২০২৬। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারায় রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০