নোয়াখালী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে অটোরিকশার গ্যারেজ থেকে ইয়াবা, পাইপগান ও কার্তুজসহ গ্রেফতার ৩

নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র, কার্তুজ ও সিসি ক্যামেরাসহ তিনজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে পরিচালিত এক এসআরবি-১১, ডিএনসি ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— পূর্ব এওয়াজবালিয়া গ্রামের মৃত ইউছুপ মিয়ার ছেলে মামুন উর রশিদ (৩৭), চাড়ুবানু গ্রামের মো: আব্দুল হানিফের ছেলে আব্দুল মন্নান (২৭) এবং বারাইপুর গ্রামের মাফিজুর রহমানের ছেলে মানজুর রহমান সাকিল (৩৮)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো: হাবিবুর রহমান, এসআরবি-১১ সিপিসি-৩ ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন এবং সুধারাম মডেল থানার উপপরিদর্শক সুমন বণিকের নেতৃত্বে যৌথ বাহিনী ৮নং এওয়াজবালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব এওয়াজবালিয়া গ্রামে মামুন উর রশিদের অটোরিকশার গ্যারেজে অভিযান চালায়।

​অভিযানকালে গ্যারেজের ভেতরের একটি বিশ্রামকক্ষ থেকে ৪৪ পিস ইয়াবা, ১টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ১টি সতেজ সীসা কার্তুজ, ৩টি মোবাইল ফোন, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ব্যবহৃত ৩টি সিসি/আইপি ক্যামেরা জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে গ্যারেজের ভেতরের কক্ষটিতে ক্যামেরা বসিয়ে ইয়াবা সেবন ও বিক্রির আখড়া হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে পাইপগান ও কার্তুজ মজুত রাখা হয়েছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং অস্ত্র আইন, ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০