সোনারগাঁও( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ১০৫জন গ্রেফতার

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যসংগঠনের সদস্য রয়েছেন। অভিযানে সোনারগাঁওয়ে ৬০ পিস ইয়াবা ও রূপগঞ্জে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী, ৭৬ জন মাদকসেবী, ৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ২ আসামি, অন্যান্য মামলায় ১২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা এলাকায় মাদকসেবী ২৭ জন, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্যসহ ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকসেবী ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দর থানা এলাকায় মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য ধারার মামলায় ৩ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁওয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই এলাকায় মাদকসেবী ২০ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রূপগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসেবী ১৫ জন ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানা এলাকায় মাদকসেবী একজন ও মামলার আসামি দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের দাবি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০