abongtv
১৭ অক্টোবর ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালী সোনাইমুড়ীতে জমি দখলের চেষ্টা, প্রবাসীকে হুমকি, থানায় অভিযোগ

মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ

নোয়াখালীর সোনাইমুড়ীর ধন্যপুর গ্রামে সৌদি প্রবাসী ফয়েজুর রহমানের ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করেছে স্থানীয় ভূমিদস্যু চক্র।

এই ঘটনায় সৌদি প্রবাসীর বয়জ্যেষ্ঠ পিতা আব্দুল মান্নান( ৮৪) বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ উল্লেখ করা হয়েছে, ধন্যপুর গ্রামের মৃত সিদ্দিক উল্লার পুত্র মানিক ও আল আমিন গংদের সাথে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।এ নিয়ে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা রয়েছে।
গত ৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষরা ঘটনাস্থলে এসে তার কাটার বেড়া দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করে। এ সময় প্রবাসী ফয়েজুর রহমান ও তার পিতা আব্দুল মান্নান বাধা প্রদান করলে তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ ও এক পর্যায়ে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও নিজেদের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

প্রবাসী ফয়েজুর রহমান বলেন,সোনাইমুড়ীর ৭৬ নং ধন্যপুর মৌজার ১৫.৬৯ শতাংশ সম্পত্তি তিনি খরিদ সূত্রে মালিক ও দখলদার আছেন। প্রতিপক্ষরা এই সম্পত্তি দখলে নিতে দীর্ঘদিন ধরে পরিকল্পিত ভাবে দখলের পায়তারা করে আসছে। হুমকি-ধুমকি দিয়ে আসছে। যার কারণে ওই প্রবাসীর পরিবার সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান। প্রাণনাশের হুমকির কারণে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। ভুক্তভোগী পরিবারে সদস্যরা।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, প্রবাসীর জায়গা দখলের ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ গণনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০