ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এর রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকারের বড় তিন মহানগরীর নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার নির্বাচন কমিশন-এর নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চিঠিগুলো কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া চলমান। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।
