Hafizur Rahman
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির সামনে নবম ব্যালন ডি’অরের সুযোগ

বয়স ও ক্যারিয়ারের নানা পরিবর্তনের পরও ব্যালন ডি’অরের দৌড় থেকে ছিটকে যাননি লিওনেল মেসি। ২০২৬ সালের পুরস্কারের জন্য প্রকাশিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তালিকাটি প্রকাশ করে ‘ফ্রান্স ফুটবল’।

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জেতা মেসির সামনে এবার রয়েছে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ। একই তালিকায় আর্জেন্টিনার আরেক তারকা লাওতারো মার্তিনেজও জায়গা করে নিয়েছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স মনোনয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২৩ সালের পর আবারও ব্যালন ডি’অরের তালিকায় ফিরেছেন মেসি। তবে নবমবারের স্বীকৃতি পেতে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।

গতবারের বিজয়ী উসমান দেম্বেলে এবারও রয়েছেন মনোনয়ন তালিকায়। তার সঙ্গে সেরার লড়াইয়ে আলোচনায় আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, স্পেনের লামিনে ইয়ামাল, রদ্রি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেসহ একাধিক তারকা।

বায়ার্ন মিউনিখের হয়ে গোলের ধারাবাহিকতায় হ্যারি কেইন এবারের অন্যতম আলোচিত প্রার্থী। অন্যদিকে বিশ্বকাপজয়ী স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের পারফরম্যান্সও তাকে শক্তিশালী দাবিদারে পরিণত করেছে। এমবাপ্পের ঝুলিতে রয়েছে বিশ্বকাপের গোল্ডেন বুট, যা তার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

ফলে মেসি, দেম্বেলে, ইয়ামাল, কেইন ও এমবাপ্পের মতো তারকাদের মধ্যে শেষ পর্যন্ত কে পুরস্কারটি জিতবেন, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানেও থাকছে নতুনত্ব। প্যারিসের পরিবর্তে প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের রাজধানীতে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম।

মেসি যদি এবারও সেরার পুরস্কার নিজের করে নিতে পারেন, তাহলে ফুটবল ইতিহাসে তার ব্যালন ডি’অর আধিপত্য আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০